ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুদকের মামলায় বিডিনিউজের সম্পাদকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ চার্জশিট আমলে নেন। একইসঙ্গে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেন।এর আগে গত ২৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ চার্জশিট দাখিল করেন। পরে ২৮ এপ্রিল চার্জশিটটি আদালতে উপস্থাপিত হয়। শুনানি শেষে ১০ জুন চার্জশিট আমলে গ্রহণের শুনানির দিন করেন।


অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।


মামলায় বলা হয়েছে, কোনো ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক লিমিটেডের ৪টি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে তিনি এসব টাকা অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑